আধার কার্ড সবার রয়েছে। কিন্তু আধার কার্ডে ভুল এটাও সবার রয়েছে। অনেকের আধার কার্ডে ডেট অফ বার্থ ডে ফুল, আবার অনেকের নাম ভুল, আবার অনেকের বাবার নাম ভুল, আবার অনেকের স্বামীর নাম ভুল। তবে আপনার আধার কার্ড যদি বাবা অথবা স্বামীর নাম ভুল থাকে। তাহলে সেটা অনলাইনে খুব সহজেই আপনি সংশোধন করাতে পারবেন। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না।
ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের জন্য আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। আজকে প্যান কার্ড করতে গেলে আধার কার্ডের প্রয়োজন, সরকারি কোন প্রকল্পের সুবিধা নিতে গেলে আধার কার্ডের প্রয়োজন, ব্যাংক একাউন্ট খুলতে গেলেও আধার কার্ডের প্রয়োজন, এমন কি বিনামূল্যের রেশন দিতে গেলেও আধার কার্ডের প্রয়োজন। এক কথায় আধার কার্ড ছাড়া কোন কাজ করাই সম্ভব না।
আর সেই আধার কার্ডে যদি ভুল থাকে। তাহলে ওই ভুল আধার কার্ড দিয়ে আপনি যে কাজটাই করবেন সেটাও ভুল হয়ে যাবে। তাই ভুল আধার কার্ড সংশোধন করা সবার জন্য বাধ্যতামূলক। চলুন জেনে নেওয়া যাক যে আপনার আধার কার্ডে যদি বাবা অথবা স্বামীর নাম ভুল থাকে কিভাবে সংশোধন করাবে।
কয় রকম প্রসেসে আধার কার্ড সংশোধন করা যাবে ?
মূলত আধার কার্ড সংশোধন করার দুইটি প্রসেস। এক নম্বর হচ্ছে আধার সেন্টার, দুই নম্বর অনলাইন। তবে এখন অনলাইনে আধার কার্ডের সমস্ত ডিটেলস সংশোধন করা যায় না। আধার কার্ডের সমস্ত ডিটেলস সংশোধন করাতে হলে আধার সেন্টারে যেতে হবে। তবে অনলাইন থেকে আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম আপডেট খুব সহজেই করাতে পারবেন।
Aadhaar Address Update – নতুন নিয়মে অনলাইনে আধার কার্ড আপডেট ?
আধার কার্ডে স্বামী অথবা বাবার নাম আপনি যদি অনলাইনে আপডেট করাতে চান। তাহলে নিচের দেওয়া প্রসেস ব্যবহার করে আপনি আপডেট করে নিতে পারবেন।
1. প্রথমে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে আসতে হবে। আপনাকে লগইন হতে হবে। মনে রাখবেন যে ব্যক্তির আধার কার্ড আপডেট করাতে চাইছেন সেই ব্যক্তির আধার নম্বর দিয়েই আপনাকে কিন্তু লগ ইন হতে হবে।
2. লগইন হবার পরে অ্যাড্রেস আপডেট অপশনে ক্লিক করবেন। এরপরে HOF এড্রেস আপডেট অপশনে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে ফর্ম খুলে যাবে।
3. এখন আপনি যদি বাবার নাম সংশোধন বা আপডেট করাতে চান। তাহলে এখানে HOF ডিটেলস এর জায়গায়, আপনার বাবার আধার কার্ড নম্বর বসিয়ে দেবেন।
4. তারপরে নিচে রিলেশনশিপ থেকে ফাদার সিলেক্ট করে নেবেন। তবে যদি আপনি স্বামীর নাম আপডেট করাতে চান। তাহলে আপনাকে HOF ডিটেলস এর জায়গায় স্বামীর আধার নম্বর। এবং রিলেশনশিপ থেকে spouse সিলেক্ট করতে হবে।
5. এখন নিচের ডিক্লোরেশন ফর্ম একসেপ্ট করবেন। নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আপনি ৭৫ টাকা পেমেন্ট করে দেবেন। এরপরে আপনার SRN নম্বর জেনারেট হয়ে যাবে।
6. এখন বাবা অথবা স্বামীর আধার কার্ড এই পটালে লগইন করবেন। তারপরে নিচের দিকে চলে যাবেন। এখানে HOF আপডেট রিকোয়েস্ট নামে একটি অপশন পাবেন। সেখানেই ক্লিক করবেন।
7. পেমেন্ট করার পর আপনাকে যে SRN নম্বর দেওয়া হয়েছিল। সেই নম্বরটি এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনি একসেপ্ট অপেন ক্লিক করবেন। এখানে সমস্ত ডিটেলস দেখাবে। ফাইনালি আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। তাহলে আপনার কাজ শেষ, এখন শুধু অ্যাপেলের অপেক্ষা।
আয়ুষ্মান কার্ডে নাম দেখুন অনলাইনে! নাম থাকলেই ৫ লক্ষ পাবেন
আবেদনের পরে স্ট্যাটাস দেখুন ?
আধারের এড্রেস বা বাবা অথবা স্বামীর নাম আপডেট এর অনলাইন প্রসেস করার পরে। আপনাকে স্ট্যাটাস দেখতে হবে যে আপনার আবেদনটি একসেপ্ট বা এপ্রুভড হচ্ছে কিনা। আর সেটা দেখার জন্য আপনারা পুরাই এই আধার কার্ডের অফিসিয়াল পোর্টালে আসবেন স্ট্যাটাস দেখার একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করে আপনার যে SRN নম্বর সেটি বসিয়ে দেবেন। পাশে থাকা ক্যাপচার কোড বসিয়ে দেবেন। এরপরে সাবমিট অপশনে ক্লিক করবেন। তাহলে আপনাকে আপনার স্ট্যাটাস দেখিয়ে দেবেন।
Aadhaar Address Update 2026
আধার কার্ড সবার রয়েছে। কিন্তু আধার কার্ডে ভুল এটাও সবার রয়েছে। অনেকের আধার কার্ডে ডেট অফ বার্থ ডে ফুল, আবার অনেকের নাম ভুল, আবার অনেকের বাবার নাম ভুল, আবার অনেকের স্বামীর নাম ভুল। তবে আপনার আধার কার্ড যদি বাবা অথবা স্বামীর নাম ভুল থাকে। তাহলে সেটা অনলাইনে খুব সহজেই আপনি সংশোধন করাতে পারবেন। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না।






