একদম ফ্রি-তেই জমির পর্চা/রেকর্ড! অনলাইনে আবেদন শুরু 2026

By Rohim Sk

Updated on:

Jomir Porcha Online Apply

এখন টাকা দিয়ে নয়, সম্পূর্ণ বিনামূল্যে জমির পর্চা বা রেকর্ড বানিয়ে নিতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। তাও আবার সব কিছু আপনি বাড়িতে বসে আপনার হাতের মোবাইল দিয়ে করতে পারবেন। এর জন্য কোথাও যেতে হবে না আপনাকে।

জমির পর্চা বা রেকর্ড বানিয়ে নেবার জন্য এক এক জন এক এক রকম টাকা দাবি করে থাকেন। এবারে নতুন সরকার আসার পর থেকেই জমির পর্চা বা রেকর্ড সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছেন। তবে আপনি কিভাবে বিনামূল্যে জমির পর্চা নেবার জন্য আবেদন করবেন এবং ডাউনলোড কিভাবে করবেন। চলুন সমস্ত কিছু জেনে নেওয়া যাক।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিনামূল্যে কারা জমির পর্চা/রেকর্ড বানাতে পারবে?

টাকা পয়সার দিন শেষ এবার বিনামূল্যে যদি আপনি জমির পর্চা বা রেকর্ড বানাতে চান। তাহলে কি আপনি নিতে পারবেন না এর জন্য কোনো শর্ত আছে। দেখুন এক কোথায় বলে রাখি যে সবাই বিনা শর্তে এই পর্চা বা রেকর্ড বিনামূল্যে বানিয়ে নিতে পারবেন।

আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন এবং আপনার জমি যদি পশ্চিমবঙ্গের হয়। তাহলেই আপনি বিনামূল্যে এই পর্চা বা রেকর্ড বানিয়ে নিতে পারবেন। এর জন্য আগে ২০ টাকা নেওয়া হতো কিন্তু সেটা এখন বিনামূল্যে করে দেওয়া হয়েছে। এক কথায় জমি থাকলেই আপনি এই সুবিধা পাবেন।

Jomir Porcha Online Apply for Free?

এখন বিনামূল্যে জমির পর্চা বা রেকর্ড অনলাইনে আবেদন কিভাবে করবেন। সম্পূর্ণ অনলাইন পদ্ধতি নিচে আপনাদের step by step জানানো হলো।

১. প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ এর ভূমি দপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইট চলে আসতে হবে। – banglarbhumi.gov.in

  1. এবার এই পোর্টালে প্রথমে রেজিস্ট্রেশন করে নিবেন। এর জন্য আপনাকে SIGN UP লিখতে ক্লিক করবেন। এটা একদম উপরে দেখতে পাবেন।

৩. এর পড়ে এখানে আপনার থেকে নাম, বাবার নাম, মোবাইল নম্বর, ইমেইল id, সহ আপনার সম্পূর্ণ ঠিকানা নিবে। এগুলো দিয়ে রেজিস্ট্রেশন করে নিবেন এখানে পাসওয়ার্ড দেবারও জায়গা থাকবে।

৪. এর পড়ে আপনি এখানে SIGN IN এ ক্লিক করে লগইন করে নিবেন আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে।

৫. এবার আপনি Citizens Services এর ওপরে ক্লিক করবেন। এর পড়ে আপনি Service Delivery অপসন এর ওপরে ক্লিক করবেন।

৬. এর মধ্যে ROR Request নাম একটি অপসন দেখতে পাবেন। আপনি এখানে ক্লিক করবো।

৭. এর পড়ে আপনার সামনে নতুন পেজ খুলে যাবে। এখানে আপনি আপনার জমি কোথায় আছে সেটার ঠিকানা সিলেট করে নিবেন। যেমন – স্টেট, ডিস্ট্রিক্ট, থানা, গ্রাম এর নাম।

৮. এর পড়ে আপনার জমির খতিয়ন নম্বর বসিয়ে দিবেন। এর পড়ে জমি কার নাম আছে সেই নাম বসিয়ে দিবেন।

৯. এর পড়ে ওই ব্যাক্তির বাবার নাম এবং সম্পূর্ণ ঠিকানা এখানে বসাতে হবে। এর পড়ে মোবাইল নম্বর ও ক্যাপচার কোড বসাতে হবে। এর পড়ে সাবমিট করে দিবেন। তাহলে হয়ে যাবে।

১০. মনে রাখবেন এখানে নাম এবং ঠিকানা এবং বাবার নাম এগুলোর বানানে যেন ভুল না হয়। ভুল হলে কিন্তু approved যবে না। তাই আপনার আগের পুরাতন রেকর্ড বা পর্চা দেখে তথ্য গুলো এখানে বসাবেন।

পর্চা/ রেকর্ড কবে পাবেন বা ডাউনলোড কিভাবে করবেন?

আপনি তো উপরের দেকানো পদ্ধতিতে আবেদন করে ফেলেছেন। এখন আপনাকে approved হওয়া প্রজন্ত অপেক্ষা করতে হবে। তবে কত দিনে approved হবে সেটা শুধু ওই অফিচার জানে। এর কোনো নির্দিষ্ট সময় সীমা নেই। ২ দিনেও হতে পারে আবার ১০ দিনও লাগতে পারে আবার ১ মাসও। কত দিন লাগবে এর কোনো ঠিক নেই। তবে যাইহোক approved হলে মোবাইল sms আসবে আর তখন আপনাকে ডাউনলোড করতে হবে নিচের পদ্ধতি ব্যবহার করে।

Land Record Download Online WB?

১. প্রথমে আপনাকে অফিসিয়াল পোর্টালে আসতে হবে এবং এখানে লগইন করে নিতে হবে।

২. এবার আপনি Citizens Services এর ওপরে ক্লিক করবেন। এর পড়ে আপনি Service Delivery অপসন এর ওপরে ক্লিক করবেন।

৩. এর মধ্যে Signed ROR/PI/PLM Copy নাম একটি অপসন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন।

৪. এর পড়ে আবেদন করার পড়ে আপনাকে একটি ROR নম্বর দিবে সেটা এখানে বসিয়ে দিবেন। নিচে ক্যাপচার দেখবেন সেটা বসিয়ে দিবেন।

৫. এর পড়ে আপনি সার্চ অপসন এ ক্লিক করবেন। নিচে আপনার তথ্য দেখিয়ে দিবেন। একদম ডান দিকে দেখবেন ডাউনলোড অপসন সেখানের ক্লিক করবে। তাহলে আপনার ডাউনলোড হয়ে যাবে। এখন সব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন।

Ration Card New Rules: ১ অক্টোবর থেকে রেশন কার্ডে কড়া নিয়ম! বিপদ, না জানলে

Jomir Porcha Online Apply for Free?

এখন টাকা দিয়ে নয়, সম্পূর্ণ বিনামূল্যে জমির পর্চা বা রেকর্ড বানিয়ে নিতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। তাও আবার সব কিছু আপনি বাড়িতে বসে আপনার হাতের মোবাইল দিয়ে করতে পারবেন। এর জন্য কোথাও যেতে হবে না আপনাকে।

Leave a Comment